মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মঙ্গলবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদুৎ সহ মাঝারি থেকে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে মেঘলা আকাশ সেই সঙ্গে বজ্রবিদুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে বৃষ্টি হলেও অদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই আবহাওয়ায় দফতর জানিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার ৩ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ।
দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে খবর। জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে অদ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার খুব একটা হেরফের হবে না বলে হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে দালালচক্র চলবে কেন? খোঁজ পেলেই কড়া ব্যবস্থা নিন; স্বাস্থ্যকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রী




