Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
14 June 2026

মার্তিনেজের পর ডি মারিয়া, ষষ্ঠীতে কলকাতায় আসছেন মেসির সতীর্থ 

মার্তিনেজের পর ডি মারিয়া, ষষ্ঠীতে কলকাতায় আসছেন মেসির সতীর্থ 

আর্জেন্টাইন ভক্ত তথা ফুটবল প্রেমীদের জন্য সুখবর, এবার কলকাতায় আসছেন নীল সাদা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য ডি মারিয়া। জানা গিয়েছে, ষষ্ঠীর দিন তিলোত্তমায় পা রাখবেন তিনি। শহরের বেশ কয়েকটি পুজো প্যান্ডেলে তাঁর যাওয়ার কথা।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নেপথ্যে মেসি, মার্তিনেজের মতো অন্যতম নায়ক হলেন ডি মারিয়া। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ৩৬ মিনিটের মাথায় ডি মারিয়ার গোলটি এখনও ফুটবল প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। তা ছাড়াও ডি মারিয়ার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির মতোই কলকাতা তথা ভারতবর্ষে ডি মারিয়ার অগুনতি ভক্ত। সেই দিক থেকে পুজোর আনন্দের পাশপাশি ডি মারিয়ার সফর ফুটবল প্রেমীদের কাছে এক প্রকার বোনাস।

জানা গিয়েছে, স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় আসছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার। এর আগেও তাঁরই উদ্যোগে শহরে এসেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ান মার্তিনেজ। আরও খবর, ডি মারিয়াও মূলত রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে বিশেষ অতিথি হিসেবে যাবেন। এছাড়াও শহরের বেশ কয়েকটি পুজো প্যান্ডেলে যেতে পারেন তিনি।

আরও পড়ুন: যোগী প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে লখিমপুরে পৌঁছাতে পেরেছিল তৃণমূলের প্রতিনিধি দল? জানালেন মুখ্যমন্ত্রী 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal