Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

মঙ্গলবার থেকে রাজ্যে ভারী বৃষ্টি, বেশ কিছু জেলায় জারি কমলা সতর্কতা; আর যা জানাল হাওয়া অফিস 

মঙ্গলবার থেকে রাজ্যে ভারী বৃষ্টি, বেশ কিছু জেলায় জারি কমলা সতর্কতা; আর যা জানাল হাওয়া অফিস 

সপ্তাহজুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো কয়েকটি জেলায় অতিভারীর বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি হয়েছে। বুধবারও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়ও।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে অদ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: মমতা: আগেরবার ভোট পাইনি, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছিল, শুধরে নিয়েছি, হুগলির সব আসন চাই

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal