Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড; জানুন বিস্তারিত 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড; জানুন বিস্তারিত 

আগামী বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী বছর ২৮ এপ্রিল হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল বোর্ড। 

এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,  ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ অনুষ্ঠিত হইবে। বিস্তারিত জানার জন্য ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in দেখতে অনুরোধ করা হচ্ছে। 

জানা গিয়েছে, আগামী বছরের পরীক্ষায় প্রায় ৯৮ হাজার ছাত্রছাত্রীর বসার সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশ হবে ২৬ মে। রেজাল্টের মাস দেড়েকের মধ্যেই কাউন্সিলিং। 

আরও পড়ুন: বইমেলায় জেআইএস-এর স্টল প্রথম থেকেই জমজমাট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Education