Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

নিজের কেন্দ্রে বিজয়া সম্মেলনী, যোগ দেবেন মুখ্যমন্ত্রী 

নিজের কেন্দ্রে বিজয়া সম্মেলনী, যোগ দেবেন মুখ্যমন্ত্রী 

পুজো কার্নিভ্যাল সকলের নজর কেড়েছে। এর মধ্যেই বহু জায়গায় বিজয়া সম্মেলনী হয়ে হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সোমবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী হতে চলেছে। জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত থাকবেন। 

দলগতভাবে এদিনের বিজয়া সম্মেলনী আয়োজনের দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। ঘাসফুল শিবির সূত্রে খবর, এদিনের অনুষ্ঠানে ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং ব্লক সভাপতিরা থাকবেন। এছাড়াও বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত থাকবেন। এদিন সন্ধ্যায় আলিপুরের মুক্তমঞ্চ উত্তীর্ণতে অনুষ্ঠানটি হবে। 

জানা গিয়েছে, এরপর ৯ নভেম্বর শিল্পপতিদের নিয়েও একটি বিজয়া সম্মেলনী করবেন মুখ্যমন্ত্রী। এটি নবান্নের তরফেই আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠান নিউটাউনে হয়। তবে এবারের বিজয়া সম্মেলনি আলিপুর জেল মিউজিয়ামে হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ‘উন্নয়ন থমকে যাচ্ছে দিদির স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে’, শিলিগুড়ির সভায় মমতাকে নিশানা মোদীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal