Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

মিলিন্দ দেওরাকে মুকেশ আম্বানীর সমর্থনের পরই মোদীর সভায় ছেলে অনন্ত আম্বানী

ভারতের অগ্রগতির কাণ্ডারিকে দেখতে এসেছি, জানালেন মুকেশ আম্বানীর ছেলে

মিলিন্দ দেওরাকে মুকেশ আম্বানীর সমর্থনের পরই মোদীর সভায় ছেলে অনন্ত আম্বানী

কয়েকদিন আগে মুম্বই দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার সমর্থনে ভিডিও বার্তা দিয়েছিলেন মুকেশ আম্বানী, আর শুক্রবার তাঁর ছেলে অনন্ত আম্বানীকে দেখা গেল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায়।
শুক্রবার মুম্বইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় একদম প্রথম সারিতে বসে থাকতে দেখা যায় দেশের ধনীতম ব্যক্তির পুত্রকে। সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতে এসেছেন।
সোমবার মুম্বই দক্ষিণ কেন্দ্রের ভোট। সপ্তাহ খানেক আগে সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে সমর্থন করে এক ভিডিও বার্তায় তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানী। তিনি জানিয়েছিলেন, কংগ্রেস প্রার্থীর সামাজিক, অর্থনৈতিক জ্ঞান দারুণ, মুম্বই দক্ষিণ কেন্দ্রের সংস্কৃতি সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল তিনি। তাই কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকেই সমর্থন করছেন তিনি।
মুকেশের ভাই অনিল আম্বানীকে নিশানা করে যখন প্রতিটি জনসভা থেকে দুর্নীতির তোপ দাগছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তখন কংগ্রেস প্রার্থীকে মুকেশ আম্বানীর সমর্থন, অত্যন্ত তাৎপর্যপূণ।
আর এর ঠিক ৯ দিনের মধ্যে মুকেশ পুত্র অনন্ত আম্বানী হাজির হলেন নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায়। বছর ২৪ এর অনন্ত আম্বানী জানান, দুনিয়ায় ভারতের রকেট গতির উত্থানকে সমর্থন জানাতেই প্রধানমন্ত্রীর সভায় এসেছেন।

আরও পড়ুন: রাজ্যপালের পদ থেকে সরিয়েও আমার মুখ বন্ধ করা যাবে না, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন সত্যপাল মালিক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation