Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এনআরসি মানব না, ফের বিজেপি সরকারকে নিশানা মমতা ব্যানার্জির

বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এনআরসি মানব না, ফের বিজেপি সরকারকে নিশানা মমতা ব্যানার্জির

ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি নয়া ষড়যন্ত্র করছে বলে ফের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় নাম আছে কিনা, তা আবার দেখতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে। না জেনে কেউ কোনও ফর্ম ফিল আপ করবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন ভোটার যাঁরা হচ্ছেন মনে রাখবেন বাবা-মায়ের সার্টিফিকেট লাগবে। এটা বিজেপি সরকারের চক্রান্ত। নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত।তিনি আরও বলেন, যাঁরা বাংলাদেশ থেকে আইন মেনে এসেছেন তাঁরা এদেশের নাগরিক। অথচ চিঠি পাঠাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার ও বিভিন্ন জেলায় মতুয়াদের।
ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে আরও একবার তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রত্যেক মানুষের একটা ভাষা আছে। ভাষা তাঁর কাছে সম্মান, গর্ব।
আর বিজেপি বলছে বাংলা ভাষাই নেই। এদের কী বলব? আমরা মর্মাহত, শোকাহত। মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। ২ হাজারের বেশি মানুষকে আমরা ফিরিয়ে এনেছি। ভোটের আগে বলবে টাকা নাও আর ভোট দাও।

আরও পড়ুন: আন্দামান সাগরে প্রবেশ ঘটেছে মৌসুমী বায়ুর, রাজ্যে কবে বর্ষা ? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal