বিধানসভা ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক শুক্রবার ঘোষণা করলেন জোড়া কর্মসূচির। ১৫ বছরে রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে এবার তৃণমূল কর্মীরা পৌঁছবেন আমজনতার বাড়ি বাড়ি। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের প্রশ্ন, তোমাদের রিপোর্ট কার্ড কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড প্রকাশিত করেছে। কিন্তু বিজেপি বাংলার জন্য কী করেছে, ?
শুক্রবার দলের জনপ্রতিনিধি, পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
সম্প্রতি বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেন, বাঁচতে চাই, বিজেপি তাই।
যার জবাব স্লোগানের মাধ্যমে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন, তার মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচতে চাই বলতে বুঝিয়েছেন, মারতে চায়। তাই আমরা বলব, বাঁচতে চাই, তাই বিজেপি বাই।
২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি স্লোগান দিয়েছিল, আব কী বার ২০০ পার। কিন্তু ২০০ আসন তো দূরের কথা, বিজেপি ১০০-তেও পৌঁছতে পারেনি।
অভিষেকের বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা, এজেন্সির দাপাদাপি, এসআইআর-র সব চক্রান্ত ব্যর্থ হবে আবার। মানবে না হার, মা-মাটি-মানুষের সরকার আবার।
তৃণমূলের কর্মসূচি শুরু হবে ১ জানুয়ারি থেকে। ৩৮টি টিম গঠন করা হবে। তাঁরা পৌঁছবেন সমাজের বিশিষ্ট ১৮০০ মানুষের কাছে।
আরও পড়ুন: একের পর এক জেলায় পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখুন ভিডিও