Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

দিল্লিতে মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে

দিল্লিতে মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে

সোমবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন একতরফা ভাবে রাজ্যের সাধারণ মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন। এসআইআর এর মাধ্যমে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
এসআইআর প্রক্রিয়ার গাফিলতি নিয়ে মামলার হুঁশিয়ারি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি বারবার জাতীয় নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলেন।
এবার এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন তিনি। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। তার মধ্যেই মামলা দায়েরের খবর সামনে এসেছে।

আরও পড়ুন: কয়লা পরিবহনে বাড়ানো হবে মালগাড়ি, বাতিল হচ্ছে ৬০০ টি যাত্রিবাহী ট্রেন! চরম ভোগান্তিতে যাত্রীরা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation