Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার প্রায় ৮৭ শতাংশ

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার প্রায় ৮৭ শতাংশ

এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল বলে জানিয়েছে পর্ষদ।
এবারের মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে জায়গা পেয়েছে ১৩১ জন। এর মধ্যে যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। যারা দশম স্থানে রয়েছে তারা পেয়েছে ৯৮.২১ শতাংশ নম্বর।
২০২৬ সালের মাধ্যমিকে পাশের হার সবথেকে বেশি কালিম্পংয়ে। পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে দ্বিতীয় স্থানে। পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা।
২০২৬ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮।
দ্বিতীয় হয়েছে বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির এর ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬।
তৃতীয় স্থানে রয়েছে মোট তিন জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৫।

আরও পড়ুন: সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal