Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

Orry Income: মাত্র একটি রিল থেকে আয় ৭৬ লক্ষ টাকা! নিজের রোজগার নিয়ে বিস্ফোরক খোলসা করলেন ওরি

সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র রিল থেকে ওরি আয় করেছেন ৭৬ লক্ষ টাকা। নিজের বিপুল উপার্জন ও বলিউড কানেকশন নিয়ে নতুন সাক্ষাৎকারে বিস্ফোরক খতিয়ান দিলেন অরহান আওয়াত্রামানি।

Orry Income: মাত্র একটি রিল থেকে আয় ৭৬ লক্ষ টাকা! নিজের রোজগার নিয়ে বিস্ফোরক খোলসা করলেন ওরি

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের তারকাদের সঙ্গে সবসময়ই দেখা যায় তাঁকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। তিনি ওরি ওরফে অরহান আওয়াত্রামানি। তবে ওরি আসলে কী কাজ করেন এবং তাঁর আয়ের উৎস কী, তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। এবার নিজের বিপুল আয় নিয়ে মুখ খুলে সবাইকে চমকে দিলেন ওরি স্বয়ং।

একটি রিল থেকেই কোটিপতি হওয়ার জোগাড়!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি নিজের উপার্জন নিয়ে নজিরবিহীন তথ্য সামনে এনেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তিনি বিপুল টাকা আয় করেন। ওরি দাবি করেছেন, ‘আমি একটি মাত্র ইনস্টাগ্রাম রিল পোস্ট করে ৭৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করেছি।’ এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়া থেকে তাঁর আয় এখন আকাশছোঁয়া এবং ব্র্যান্ডগুলি তাঁর এক একটি পোস্টের জন্য বিপুল টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না।

কীভাবে টাকা রোজগার করেন ওরি?

নিজের কাজের ধরন ব্যাখ্যা করতে গিয়ে ওরি জানান, তিনি নিজেকে একটি ‘পণ্য’ বা ‘ব্র্যান্ড’ হিসেবে দেখেন। বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যও তিনি মোটা টাকা পারিশ্রমিক নেন। এর আগে বিগ বস রিয়েলিটি শো-তে এসে ওরি দাবি করেছিলেন, শুধুমাত্র ছবি তোলার জন্য তিনি এক রাতে ২০ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। তবে এবারের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ডিজিটাল দুনিয়ায় তাঁর উপস্থিতির মূল্য এখন আরও অনেক বেশি।

আরও পড়ুন: কোটি টাকার হীরের আংটি দিয়ে হাটু মুড়ে বসে বনগাঁর মেয়ে অরুনিতা কে বিয়ের প্রস্তাব দিলেন পবনদ্বীপ রাজন, তুমুল ভাইরাল ভিডিও

নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

ওরানির এই আয়ের খতিয়ান সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার কীভাবে মাত্র একটি ভিডিও থেকে এত টাকা আয় করতে পারেন। তবে ওরি স্পষ্ট জানিয়েছেন, ব্র্যান্ডগুলি তাঁর জনপ্রিয়তা এবং রিচ দেখেই এই টাকা বিনিয়োগ করে। ফলে তাঁর কাজকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। বলিউডের তারকাদের পাশে থেকে ওরি যেভাবে নিজের একটি আলাদা ব্র্যান্ড তৈরি করেছেন, তা সত্যিই নজরকাড়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment