Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

Indian Idol 16: বহু বছর পর একমঞ্চে অভিজিৎ-অমিত, গানে গানে জুড়ল ভাঙা সম্পর্ক

দীর্ঘ দিনের বিবাদ ভুলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর মঞ্চে আবার একসঙ্গে গান গাইলেন প্রথম সিজনের দুই জনপ্রিয় তারকা অভিজিৎ সাবন্ত এবং অমিত সানা।

Indian Idol 16: বহু বছর পর একমঞ্চে অভিজিৎ-অমিত, গানে গানে জুড়ল ভাঙা সম্পর্ক

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: দীর্ঘ দিনের বিবাদ ও দূরত্বের অবসান। ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর মঞ্চে আবার এক ফ্রেমে ধরা দিলেন প্রথম সিজনের দুই জনপ্রিয় তারকা অভিজিৎ সাবন্ত এবং অমিত সানা। গানের সুরে তাঁরা প্রমাণ করলেন যে সময়ের সঙ্গে সঙ্গে পুরনো সব মান-অভিমান মুছে ফেলা সম্ভব।

পুরনো দ্বন্দ্ব ভুলে নতুন শুরু ‘ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন’ উপলক্ষে সেজে উঠেছে ইন্ডিয়ান আইডল ১৬-এর মঞ্চ। আর এই বিশেষ পর্বেই অতিথি হিসেবে হাজির হয়েছেন পুরনো সিজনের একঝাঁক জনপ্রিয় গায়ক। তবে দর্শকদের কাছে সবচেয়ে বড় চমক হলো অভিজিৎ সাবন্ত ও অমিত সানার যুগলবন্দি। একটা সময় এই দুই গায়কের রেষারেষি নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর চর্চা হয়েছিল। দীর্ঘ বছর পর সেই সব বিবাদ ভুলে নিজেদের সুপারহিট গান ‘মহব্বতে লুটাউঙ্গা’ একসঙ্গে গাইলেন তাঁরা। যা শুনে স্টুডিওয় উপস্থিত সকলেই নস্টালজিক হয়ে পড়েন।

ভোজপুরি গানে মেতে উঠলেন রবি কিষাণ আসন্ন এই বিশেষ পর্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজপুরি তারকা তথা রাজনীতিক রবি কিষাণ। দুই গায়কের অনবদ্য পারফরম্যান্স দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে যান। বিচারক বাদশাহ এবং বিশাল দাদলানিও তাঁদের উচ্ছ্বাস গোপন করেননি। অনুষ্ঠানের এক পর্যায়ে রবি কিষাণের সঙ্গে ভোজপুরি গানের ছন্দে পা মেলাতে দেখা যায় পবনদীপ রাজন সহ অন্যান্য প্রাক্তন প্রতিযোগীদের।

আরও পড়ুন: ছেলেকে ফেলে হঠাৎই বেরিয়ে পড়লেন আউটিংয়ে! গাড়িতে বসেই গভীর চুম্বনে লিপ্ত রাজ ও শুভশ্রী

সমাজমাধ্যমে উচ্ছ্বসিত নেটাগরিকরা শো-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। গায়ক ও অভিনেতা মিয়াং চ্যাং মন্তব্য করেছেন, অভিজিৎ, অমিত এবং প্রাজক্তাকে একসঙ্গে একমঞ্চে দেখা সত্যিই দারুণ ব্যাপার। দর্শকরাও পুরনো দিনের স্মৃতি ফিরে পেয়ে বেশ আনন্দিত। অনেকেই মন্তব্য করেছেন যে, এই পর্বটি পুরোমাত্রায় বিনোদনে ভরপুর হতে চলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment