Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

লক্ষ টাকার দামি গাড়ি ভেঙে গুঁড়িয়ে ফেলল একদল যুবক! কয়েক বন্ধু মিলে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছে দামি গাড়ি, হু হু করে ভাইরাল ভিডিও

লক্ষ টাকার দামি গাড়ি ভেঙে গুঁড়িয়ে ফেলল একদল যুবক! কয়েক বন্ধু মিলে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছে দামি গাড়ি, হু হু করে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে মানুষের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষের অবসর সময়ের বেশিরভাগটাই কাটে সোশ্যাল মিডিয়াতে। এই সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় যা প্রতিনিয়ত আমাদের মনোরঞ্জন করে। এর মাধ্যমে এমন অনেক ঘটনার কথা জানতে পারি যা হয়তো আমরা সচরাচর আমাদের আশেপাশে ঘটতে দেখি না। আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় যা দেখে রীতিমতো চমকে যায় নেটিজেনরা। সম্প্রতি তেমনই একটি ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমান যুগে যেসব পরিবারের আর্থিক অবস্থা একটু হলেও ভালো তারা অন্তত একটা গাড়ি এবং একটা ভালো টিভি কেনেন। কিন্তু অত দাম দিয়ে জিনিস কিনে নিজের হাতে ভেঙে ফেলার কথা ভাবলেই দুঃস্বপ্নের মতো মনে হয়। সম্প্রতি তেমনই ঘটনা ঘটালেন একদল যুবক। তারা কোটি টাকা দামের গাড়ি এবং কয়েক হাজার টাকা দামের বড় এলইডি টিভি মাটিতে ফেলে গুঁড়িয়ে ফেললেন।

সম্প্রতি গোটা নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো শিউরে উঠেছে নেটিজেনরা। হিন্দিভাষী একদল যুবক একটি মাঠের মধ্যে দামি গাড়ি রেখে বড় হাতুড়ি, কোদাল, লাঠি ইত্যাদির সাহায্যে গাড়িটির প্রত্যেকটি অঙ্গ রীতিমতো মেরে মেরে ভেঙে দিলেন। অন্যদিকে একটি বড় এলইডি টিভি নিয়ে এসে সপাটে ছুড়ে দিলেন গাড়ির দিকে। তারপর টিভিটি মাটিতে পড়ে যাওয়ার পর হাতুড়ি দিয়ে ক্রমাগত তারা উপর আঘাত করতে থাকেন এবং ভেঙে ফেলেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এটি দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম উঠেছে কিনা কিভাবে বুঝবেন, পরিবারের সকলের নাম নথিভুক্ত আছে? জানুন বিস্তারিত

অবশ্য জানা গেছে, এই একদল যুবক এই পুরো ঘটনাটা নিজেদের ইউটিউব ভিডিওর জন্য বানিয়েছেন। এবার প্রশ্ন উঠতে পারে ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করার জন্য অনেক কনটেন্ট রয়েছে, এমন কনটেন্টের কেন প্রয়োজন হল! সেক্ষেত্রে বলে রাখা ভালো এই একদল যুবক এমনই দুঃসাহসিক বিভিন্ন ধরনের কাজ করে সেটি আপলোড করেন নিজেদের ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নিজেদের মধ্যে বেশিরভাগই এর নিন্দা করেছেন। এমন ধরনের ভিডিও বানানো উচিত নয় বলেই দাবি একাধিক নেটিজেনদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz