Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 July 2026

খেলা হবে: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মিশন ত্রিপুরা শুরু অভিষেক ব্যানার্জির

খেলা হবে: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মিশন ত্রিপুরা শুরু অভিষেক ব্যানার্জির

ত্রিপুরায় পা রাখলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন সকাল ১১.৩১ এ আগরতলা বিমান বন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ১১.৪০ এ উড়ে গিয়েছেন মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে। এদিন অভিষেকের সঙ্গে মন্দিরে পুজো দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত ব্যানার্জি।

জানা যাচ্ছে, পুজো শেষে তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এদিন অভিষেকের উপস্থিতিতে অন্যদলের বেশ কয়েকজন নেতৃত্ব তৃণমূলে যোগ দেবেন। বেলা তিনটেয় সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন তিনি।

আরও পড়ুন: লোকসভা রেজাল্টের জের, মধ্য প্রদেশে কি পতনের মুখে কংগ্রেস সরকার? নয়া মুখ্যমন্ত্রী কি কৈলাস বিজয়বর্গীয়, জল্পনা

সোমবার সকাল ১০ টায় দমদম বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে আগরতলার জন্য উড়ে যান অভিষেক ব্যানার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation