Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

করোনা আক্রান্ত আবির, সোশ্যাল মিডিয়াতেই জানালেন নিজের দুঃখের কথা

করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি

করোনা আক্রান্ত আবির, সোশ্যাল মিডিয়াতেই জানালেন নিজের দুঃখের কথা

করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতেই তিনি কোভিড পজিটিভ আসার খবর প্রকাশ করেছেন। এমনকি আবিরের সাথে সাথে করোনা থাবা বসিয়েছে তাঁর গোটা পরিবারেই। জানা গিয়েছে শীঘ্রই পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে। তবে আবির জানিয়েছেন, বর্তমানে তাঁর কোনও শারীরিক সমস্যা নেই।

আরও পড়ুন: Virat Kohli: অনুষ্কার সঙ্গে পার্কে বিরাট কোহলি, ছেলে আকায়কে পিঠে নিয়ে ঘোরার মিষ্টি ভিডিও ভাইরাল

কিন্তু গন্ধ ও স্বাদ কোনওটাই পাচ্ছেন না অভিনেতা। এমনকি তিনি এও জানিয়েছেন, ফের আরও একবার প্রমাণিত হল জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। যে প্রোডাকশন টিমের সঙ্গে আমি কাজ করছি সেখানে সবাই করোনা নিয়ম ও সুরক্ষা বিধি মেনে কাজ করছেন কিন্তু তার পরও আমি করোনায় আক্রান্ত হয়েছি। ইতিমধ্যেই আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী ২২ ডিসেম্বর নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। এদিকে করোনা আক্রান্ত হতেই চিন্তায় পড়েছেন বহু বঙ্গ তরুণী। কিন্তু আবির জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই, তিনি জলদিই সেরে উঠবেন। কিছুদিন আগেই তিনি তাঁর নতুন ছবির সুইজারল্যান্ড এর শ্যুটিং শেষ করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment