Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দম্পতি তৃণা ও নীল

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দম্পতি তৃণা ও নীল

তৃণমূলে তারকা যোগ অব্যাহত। এবার ঘাসফুল শিবিরে যোগদান করলেন টেলি জগতের তৃনীল। শনিবার তৃণমূল ভবনে পার্থ চ্যাটার্জির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তৃণা সাহা আর নীল ভট্টাচার্য। ছোটপর্দার পরিচিত মুখ নীল-তৃণা। বাংলা “খড়কুটো” ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন তৃণা আর নীল অভিনয় করছেন “কৃষ্ণকলি” নামের এক ধারাবাহিকে।

চিরকাল দিদির পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকব। তৃণমূলে যোগদানের পর জানান তৃণা। অন্যদিকে দিদি আমাদের অনুপ্রেরণা, ওনাকে দেখে অনেক কিছু শিখেছি বলে দাবি করেন নীল।

কিন্তু আর কয়েকদিন পরেই নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সব আসনেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে তৃণমূল। তাই এর প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনা তৃনীলের। জানা গেছে, প্রচারের কাজে দেখা যাবে এই নবদম্পতিকে।

আরও পড়ুন: অমিত শাহের তলায় রবীন্দ্রনাথ! বিতর্কের মুখে পোস্টার সরাল বিজেপি, রাজ্যজুড়ে নিন্দা

নীল তৃণার বিয়েতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি গিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করে এসেছিলেন। এরপরেই গুঞ্জন শুরু হয় তবে কি তৃণমূলে যোগ দিচ্ছেন তৃণা সাহা আর নীল ভট্টাচার্য। অবশেষে ভোটের কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিলেন তৃনীল।

নির্বাচনের আগেই একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। কৌশানী মুখার্জি, সায়নী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী ছাড়াও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীও যোগ দিয়েছেন তৃণমূলে। এদের সকলকেই বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal