ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ। সোমবার গভীর রাতে তাঁকে এইমসে ভর্তি করা হয়। সম্প্রতি অমিত শাহ করোনা সংক্রমিত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তিনি বাড়ি ফেরেন। তাঁর করোনা পরীক্ষা রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু সোমবার তাঁকে ফের ভর্তি করা হল হাসপাতালে।
আরও পড়ুন: ‘উদ্ধবকে চর মারা উচিত’ মন্তব্যের জের, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে
চিকিৎসকরা জানিয়েছেন, অমিত শাহ কিছুটা দুর্বল বোধ করছিলেন, তাই কিছু পরীক্ষার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।




