Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

১৪ দিনের পুলিশি হেফাজত রামপুরহাটকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের

১৪ দিনের পুলিশি হেফাজত রামপুরহাটকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের

১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ পেলেন রামপুরহাটকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। যদিও আনারুলের দাবি, আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীরে নির্দেশে গ্রেফতার করা হয় রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে আনারুল দাবি করেন, আমার কোনও দোষ নেই, দিদির নির্দেশেই আমি আত্মসমর্পণ করেছি।

আরও পড়ুন: ‘…আর তো কিছু করা হয়নি,’ প্রতিবাদী ছাত্রী সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক

বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের হাতে তুলে দেন ক্ষতিপূরণের চেক। রাজ্যে বেআইনী অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তৃণমূলের অভিযুক্ত ব্লক সভাপতির বাড়িতে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ঘিরে ফেরা হয় তাঁর বাড়ি। পরে গ্রেফতার করা হয় তাঁকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal