Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ভর্তি করা হল এইমসে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ভর্তি করা হল এইমসে। রুটিন চেকআপ, জানাল বিজেপি

অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ভর্তি করা হল এইমসে।

সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এইমস) ভর্তি করা হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। ৯৩ বছর বয়সী বাজপেয়ী রয়েছেন এইমসের ডিরেক্টর চিকিৎসক রনদীপ গুলেরিয়ার পর্যবেক্ষণে। বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০০৯ সালের পর থেকে বাজপেয়ীকে জনসমক্ষে দেখা যায়নি। ১৯৯৬ সালে ১৩ দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯৮ সালে ১৩ মাসের জন্য ফের প্রধানমন্ত্রী হন বাজপেয়ী। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বিজেপি সরকার পালন করে ‘গুড গভর্নেন্স ডে’ হিসেবে।

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকের সময়সূচিও চূড়ান্ত; থাকবেন তৃণমূল নেত্রীও 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *