Take a fresh look at your lifestyle.

সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল, করোনা বাড়তে ফের কড়া বিধিনিষেধ জারি রাজ্যের 

আশঙ্কাই সত্যি হল। রাজ্যে যেভাবে সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে, তা রুখতে ফের একবার অনির্দিষ্টকালের জন্য কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। মাস্ক না পড়লে কড়া পদক্ষেপ। 

রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এদিন জানান, সন্ধ্যে সাতটার পর কোনও প্রান্তিক স্টেশন থেকে লোকাল ট্রেন ছাড়বে না। সেই সঙ্গে দিনের বেলায়ও ৫০% যাত্রী নিয়ে চলবে লোকাল। মেট্রোও চলবে ৫০% যাত্রী নিয়ে। পাশাপাশি সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আপাতত বন্ধ থাকবে। সেই সঙ্গে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসকে ৫০% কর্মী নিয়ে কাজ করতে হবে। 

এছাড়াও সোমবার থেকে জিম, সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে। শপিং মল খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা। বিয়ে বাড়ি বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। রাত্রি ১০ টার পর বন্ধ থাকবে সিনেমা হল। এবং বিদেশ থেকে আসা যাত্রীদের ঢুকতে অরটিপিসিআর টেস্ট বাধ্যতা মূলক। সেই সঙ্গে সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমান কলকাতায় নামতে দেওয়া হবে না। 

Comments are closed.