Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

BREAKING: অভিষেকের বাড়িতে সিবিআই, আজই সাংসদের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

BREAKING: অভিষেকের বাড়িতে সিবিআই, আজই সাংসদের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকে সিবিআই নোটিস। রবিবার দুপুর ২ টো নাগাদ অভিষেক ব্যানার্জির ১৮৮ এ হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন নামক বাড়িতে পৌঁছন ৫ সিবিআই আধিকারিক। সিবিআইয়ের অভিযোগ, রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। তাই এবার নোটিস গেল কালীঘাটে, অভিষেক ব্যানার্জির বাড়িতে।
এদিন সিবিআই অফিসাররা যখন অভিষেকের বাড়িতে যান তখন তিনি বা তাঁর স্ত্রী কেউই সেখানে ছিলেন না। সিবিআই সূত্রে খবর, রুজিরা ব্যানার্জির বাড়িতে রবিবারই জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। তদন্তকারী অফিসারের মোবাইল নম্বর বাড়িতে দিয়ে বলা হয়েছে কখন জিজ্ঞাসাবাদ করা যাবে তা জানিয়ে দিতে।

আরও পড়ুন: দার্জিলিং যাওয়া আরও সস্তা, মোট ৭ টি রুটে বাস পরিষেবা শুরু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal