Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

এই বছরের শেষেই যাত্রী নিয়ে পথ চলা শুরু করতে পারে জোকা-তারাতলা রুটের মেট্রো

এই বছরের শেষেই যাত্রী নিয়ে পথ চলা শুরু করতে পারে জোকা-তারাতলা রুটের মেট্রো

ডিসেম্বরের শেষের দিকেই জোকা থেকে তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা চালু হতে পারে। আগামী বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শন করবেন। এরপর অনুমতি মিললেই যাত্রী পরিষেবা চালু হবে।

জোকা থেকে তারাতলার মধ্যে ৬ টি স্টেশন নিয়ে পরিষেবা চালু হবে। এই ৬ টি স্টেশন জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। যাত্রায় সময় লাগবে ১৮-২০ মিনিট মতো। আপাতত মেট্রোর নন এসি ৮ টি কোচ দিয়ে মহড়া দৌড় চলছে। শেষ হয়েছে রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের একাংশের কাজ। গত ১৬ সেপ্টেম্বর জোকা থেকে তারাতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে মেট্রো চালানো হয়েছিল। আড়াই মাসে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ‘ওয়ান লাইন ওয়ান মেট্রো সার্ভিসে’ এই রুটে মেট্রো পরিষেবা চালু হতে পারে এবার। জমি-জটের কারণে দীর্ঘ কয়েক বছর থমকে ছিল এই প্রকল্পের কাজ।

অন্যদিকে এদিকে নিউ গড়িয়া-রুবি রুটেও মেট্রো পরিষেবা চালু করতে তৎপর কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি অর্থাৎ রুবি পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার মেট্রো চলার পথে থাকছে ৫ টি স্টেশন। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখার্জি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে পুজোয় মুক্তি পাচ্ছে আটটি নতুন গান 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal