Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

দেশজুড়ে এটিএমে টাকার আকাল

টাকা নেই এটিএমে। অর্থনৈতিক জরুরি অবস্থার মতো পরিস্থিতি বলে কেন্দ্রকে আক্রমণ মমতার।

দেশজুড়ে এটিএমে টাকার আকাল

এটিএমে নেই টাকা। মঙ্গলবার গোটা দেশের একাধিক রাজ্যের সরকারি-বেসরকারি এটিএম থেকে টাকা না পাওয়ার খবর মিলেছে। ভুক্তভোগীদের অভিযোগ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি টাকা। এটিএমে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘নো ক্যাশ ’ লেখা বোর্ড। টাকা না মেলার খবর মিলেছে রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে।

আরও পড়ুন: বাবার সঙ্গে বুথে ঢুকে বিধিভঙ্গ, শ্রুতি হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি বিজেপির

ভোপালের কোনও কোনও এটিএমে গত ১৫ দিন ধরেই টাকা মিলছে না বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে। বিহারেও গত তিন দিন ধরে এটিএমে টাকার জোগান কম বলে খবর। এই ঘটনায় ট্যুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল সময়কার প্রসঙ্গ তুলে দেশে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে কিনা জানতে চেয়েছেন তিনি। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *