গরুপাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীকে তলব করল সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস নিজাম প্যালেসে সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে ঠিক কী কারণে দেব’কে তলব করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
সিবিআইয় সূত্রে দাবি, গরু পাচার মামলায় একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূল সাংসদের নাম উঠে এসেছে। তাই তৃণমূল সাংসদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। জানা গিয়েছে, পাচারের রুট হিসেবে ঘাটাল লোকসভার মধ্যে পড়ে এমন বেশ কিছু এলাকা রয়েছে। বিভিন্ন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এই বিষয়ই দেব’কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।
তবে সিবিআইয়ের নোটিস নিয়ে এখনও দেব’র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে তৃণমূলের তরফেও এনিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: করোনা কালে পুজো শেষ! জেনে নিন আগামী বছরের দুর্গা পুজোর নির্ঘণ্ট, কবে মহালয়া, কবে অষ্টমী




