Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
14 June 2026

যুদ্ধ পরিস্থিতিতে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

যুদ্ধ পরিস্থিতিতে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে সংঘাতের পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দেন। বলেন, যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আমাদেরও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে। এসব এখন বরদাস্ত করা হবে না। বাজারে জিনিসপত্রের দাম হুট করে বাড়িয়ে দেবেন না কেউ।
বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা নজরে রাখতে রাজ্য সরকারের টাস্ক ফোর্স রয়েছে। শহরের বিভিন্ন বাজার ঘুরে নিয়মিত তার নজরদারি করেন টাস্ক ফোর্সের সদস্যরা। বছরের নির্দিষ্ট সময়ে এনিয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী।বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে নবান্নে সাংবাদিক বৈঠকের কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বাজারদর খতিয়ে দেখে বলেন, আপাতত বাজারদর নিয়ন্ত্রণে আছে। গত বছর এই সময়ে যা দাম ছিল, এবছর তা কমেছে অনেকটাই। আলু, পিঁয়াজ, আদা, রসুন সব কিছুর দামই কমেছে। এটাই বজায় রাখতে হবে। বাজারে দাম যেন এর চেয়ে বেশি না হয়।

আরও পড়ুন: মিগজাউমের প্রভাব কাটতে চলছে! কবে থেকে জাঁকিয়ে শীত? যা জানাল হাওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal