Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

কফি হাউস এবার দিঘাতেও; ষষ্ঠীর দিন খুলছে নতুন শাখা 

কফি হাউস এবার দিঘাতেও; ষষ্ঠীর দিন খুলছে নতুন শাখা 

ক্যাফেটেরিয়া, কফি শপের রমরমা থাকলেও বাঙালির কাছে কফি হাউসের ঐতিহ্য আজও অক্ষুণ্ন। কলেজ স্ট্রিটের মূল কফি হাউসের এখন অনেকগুলো শাখা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। এবার সেই তালিকায় যুক্ত হল বাঙালির প্রিয় দিঘা। দিঘাতেও এবার খুলে যাচ্ছে কফি হাউসের শাখা। 

আড়াই হাজার স্কোয়ার ফিটের আধুনিক ১২০ সিটারযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এই শাখাটা নিউ দিঘাতে খুলছে। ষষ্ঠীর দিন এটির উদ্বোধন। সাজসজ্জায় যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে একইভাবে মেনুতেও থাকছে চমক। নিউ দিঘার কফি হাউসে থাকছে, ফিশ ফিঙ্গার, মটন কবিরাজি থেকে চাইনিজ়, তন্দুর, মকটেল সবই। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী গতবার দিঘা সফরে গিয়ে কফি হাউসের জন্য অনুমোদন দিয়েছিলেন। সেই মতোই ষষ্ঠী থেকে পথচলা শুরু করছে নতুন আউটলেট। পুজো উপলক্ষ্যে এই চারদিন লোক সংগীতের আসরও বসছে কফি হাউসে। 

আরও পড়ুন: নিরামিষ পদের রাজা “শুক্তো”, শুধু স্বাদে নয়, সুস্থও রাখবে আপনার শরীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Food