Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

দিল্লি বিধানসভা: এগিয়ে আপই, কিন্তু এগোচ্ছে বিজেপিও! অধিকাংশ আসনে তীব্র লড়াই

৪৮ আসনে এগিয়ে আপ, ২২ টিতে বিজেপি

দিল্লি বিধানসভা: এগিয়ে আপই, কিন্তু এগোচ্ছে বিজেপিও! অধিকাংশ আসনে তীব্র লড়াই

দিল্লি বিধানসভায় পোস্টাল ব্যালটের গণনায় অনেকটাই এগিয়ে শুরু করেছিল আপ। কিন্তু ইভিএম গণনা শুরু হতেই বিজেপির পক্ষে কিছুটা ইতিবাচক ফলাফল আসতে শুরু করল দিল্লিতে। সকাল সাড়ে ৯ টার খবর, ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮ আসনে এগিয়ে আপ। ২২ টি আসনে এগিয়ে বিজেপি। ফলে একেবারে শুরুর গণনার যে প্রবণতা, তাতে গতবারের তুলনায় প্রায় ১৯ টি বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গতবার বিজেপি ৩ টি আসন জিতেছিল।
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। বিশেষ করে মোদী-অমিত শাহ ২০১৯ লোকসভা নির্বাচনে ৩০০ আসন পেরনোর পর এবার দিল্লি বিধানসভায় বাড়তি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। শাহিন বাগ আবহে দিল্লি বিধানসভা নির্বাচনে তীব্র মেরুকরণের পরিবেশ তৈরি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও আপের দিকে পাল্লা কিছুটা ভারি। যদিও, কিছু আসনে চলছে তীব্র লড়াই।

আরও পড়ুন: আধ ঘণ্টায় ভোলবদল শুভেন্দুর, রাজ্যপালের ট্যুইট! ৩০ মিনিটের রহস্য কী?

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics