Take a fresh look at your lifestyle.

দিল্লির রোহিণী আদালতে বিচারকের সামনেই গুলি করে খুন গ্যাংস্টার গোগীকে

369

দিল্লি রোহিণী আদালত চত্ত্বরে চলল গুলি। গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীর। এছাড়াও এলোপাথারী গুলিতে মৃত্যু হয়েছে আরও ৪ জনের।

আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হচ্ছিল গ্যাংস্টার গোগিকে। সেইসময় আইনজীবীর পোশাক পড়ে এসে আততায়ীরা গুলি চালায়। বিচারকের মাত্র ১ মিটার দূরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। সূত্রের খবর, গুলি চালাতে পারে টিল্লু গ্যাংয়ের লোকেরা। পালটা পুলিশের গুলিতে ২ জন আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Comments are closed.