Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

দেহরাদুনে একটি বোর্ডিং স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ

দেহরাদুনে একটি বোর্ডিং স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

দশম শ্রেণীর এক পড়ুয়াকে গণ ধর্ষণের অভিযোগ উঠল দেহরাদুনের এক আবাসিক স্কুলে। ঘটনায় মূল অভিযুক্ত বছর ১৬ র ওই ছাত্রীর সিনিয়াররা। জানা গেছে, গত ১৪ অগাস্ট স্কুলেরই একটি স্টোর রুমে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনাটি চেপে গিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ এবং তাঁরা অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চালাচ্ছিলেন বলেও অভিযোগ। ঘটনায় অভিযুক্ত ওই স্কুলেরই চার ছাত্রকে আটক করেছে পুলিশ। বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল, হস্টেল কেয়ারটেকারসহ পাঁচ স্কুল আধিকারিককেও পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর গোটা বিষয়টি স্কুলের আয়াকে জানিয়েছিল মেয়েটি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নিয়ে গোটা ঘটনাটি চেপে যায়। কয়েকদিন আগে বাড়ি ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তখন সে দিদিকে সব কথা জানায়। তারপর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়।

আরও পড়ুন: নয়া কৃষি আইনে স্থগিতাদেশ Supreme Court এর, ৪ সদস্যের কমিটি গঠন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation