Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

“দরকার পড়লে একটু হরলিক্স খা”, সোহমকে হরলিক্স নিয়ে ট্রোল করলেন দেব

মনে আছে সেই ছোট বউ সিনেমাতে ছোট্ট সোহমের হরলিক্স চাওয়া? তাঁর সেই ডায়লগ আজও জনপ্রিয় দর্শকদের কাছে।

“দরকার পড়লে একটু হরলিক্স খা”, সোহমকে হরলিক্স নিয়ে ট্রোল করলেন দেব

মনে আছে সেই ছোট বউ সিনেমাতে ছোট্ট সোহমের হরলিক্স চাওয়া? তাঁর সেই ডায়লগ আজও জনপ্রিয় দর্শকদের কাছে। ইন্টারনেট মিমে পরিণত হয়েছে তাঁর সেই ডায়লগ, “মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো।” বয়সের সাথে সাথে হরলিক্স খাওয়া হয়তো ছেড়ে দিয়েছেন সোহম। তবে এখনও সবাই তাঁকে হরলিক্স খেতে বলে। সম্প্রতি এমনটাই দেখা গেল। অভিনেতা সোহম চক্রবর্তীকে হরলিক্স খেতে বললেন দেব। টুইটারে সোহমের একটি টুইটের এমনই রিপ্লাই দিলেন সুপারস্টার দেব।

আসলে ব্যাপারটা হল গতকাল সোহম চক্রবর্তী ও তাঁর স্ত্রী তানিয়া চক্রবর্তীর বিয়ের অষ্টম বিবাহবার্ষিকী ছিল। সেই উপলক্ষেই নিজের স্ত্রীর সঙ্গে একটি সুন্দর ছবি তুলে নিজের টুইটারে শেয়ার করেন সোহম। ছবির ক্যাপশনে লেখেন, “দেখতে দেখতে আটটা বছর কেটে গেল। এখনো অনেক গুলো বছর কাটানো বাকি। সবকিছুর জন্য ধন্যবাদ পুচকু। আমি তোমাকে ভালোবাসি।” সেখানে
সোহমের ভক্তরা এই তারকা দম্পতির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইয়ে দেন। এইসবের মাঝেই সাংসদ অভিনেতা দেব কমেন্ট করে তাঁদের শুভেচ্ছা জানায়। তবে তাঁর কমেন্ট পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরেছে নেটিজেনদের। দেব লিখেছেন,”আরো আশি বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা।” দেবের এই মজাদার নজর কাড়ে নেটিজেনদের। দেখে নিন সেই কমেন্ট।

আরও পড়ুন: কংসাবতী নদীর পারে অবসর যাপনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনামিকা, সঙ্গে রয়েছে উদয়

প্রসঙ্গত টলিউডে শিশু শিল্পী হিসেবেই বেশি পরিচিত সোহম। ছোট বউ ছবিতে তাঁর শিশু চরিত্র দর্শকদের খুবই জনপ্রিয়। সেই সিনেমায় তাঁর বিখ্যাত ডায়লগ, “মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো।” আজও নেট দুনিয়ায় মিম হিসেবে ঘুরে বেড়ায়। এই নিয়ে বহুবার নেটদুনিয়ায় কটাক্ষ ও ট্রলার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment