Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

মমতার বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে মানুষ, মন্তব্য দিলীপ ঘোষের, বললেন, বিজেপির উত্থানেই গণতন্ত্রের জয়

দিল্লিতে তলব জয়ী প্রার্থীদের

মমতার বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে মানুষ, মন্তব্য দিলীপ ঘোষের, বললেন, বিজেপির উত্থানেই গণতন্ত্রের জয়

সিপিএমের বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধায়কে বেছে নিয়েছিল মানুষ, এখন মমতার বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিলেন তাঁরা, পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সদ্য নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপির উত্থানে গণতন্ত্রের জয় হয়েছে। তাঁর কটাক্ষ, নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী, ইভিএম থেকে বুথফেরত সমীক্ষার ফল, প্রতিটি জায়গায় রাষ্ট্র ও সংস্থার বিরোধিতা করেছেন তৃণমূল নেত্রী, সেখান থেকেই মানুষ সঠিক রাস্তা বেছে নিয়েছেন বলে, মন্তব্য দিলীপ ঘোষের। তাঁর কথায়, এ রাজ্যে বিকল্প খুঁজে পেয়েছে মানুষ, তাই এবার বাংলা থেকে ৪০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে বিজেপি। বিধানসভা ভোটেও এই সাফল্য ধরে রাখতে আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি।
২০১৪ লোকসভা ভোটে এ রাজ্যে ২ টি আসন পেয়েছিল বিজেপি। ২০১৯ সালে পেল ১৮ টি আসন। যদিও দিলীপ ঘোষের দাবি, তাঁরা কুড়িটির উপর আসন আশা করেছিলেন, তবে মানুষের রায়ে তিনি খুশি। সদ্য নির্বাচিত সাংসদের অভিযোগ, যেভাবে রাজ্যে শাসক দলের হিংসার মোকাবিলা করে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, তাতে তাঁরা মানুষের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি; বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে এফআইআর যুব তৃণমূল নেতার

জরুরি বৈঠক করতে শনিবারই দিল্লি যাচ্ছেন জয়ী বিজেপি প্রার্থীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal