Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

ফের নিম্নচাপের ভ্রূকুটি; রবিবার থেকে টানা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে 

ফের নিম্নচাপের ভ্রূকুটি; রবিবার থেকে টানা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেল। উপকূলের জেলাগুলোতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার অভাব বেশ কিছুটা ঘুঁচেছে। এই আবহে বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরী হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। যার জেরে শনিবার থেকেই ফের নতুন করে বৃষ্টি শুরু হবে। রবিবার তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

আরও পড়ুন: সুব্রত মুখোপাধ্যায়ের সামনেই সজলধারা প্রকল্প নিয়ে পিএইচই ও পঞ্চায়েত দফতরকে তুলোধোনা মমতার

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে অবস্থিত বর্তমান নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যার ফলে আদ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এর মধ্যেই সৌরাষ্ট্র এবং উত্তর-পূর্ব আরব সাগর সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে এগিয়ে আসবে বলে জানা গিয়েছে। যার জেরেই শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও রবিবার থেকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal