Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

রবিবারও ভোগান্তি, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ ট্রেন চলাচল, একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদহ শাখায়ও 

রবিবারও ভোগান্তি, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ ট্রেন চলাচল, একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদহ শাখায়ও 

ফের ভোগান্তির খবর। ছুটির দিনেও একগুচ্ছ ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করল রেল। শনি এবং রবিবার হাওড়া এবং শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে। যার জেরে ফের একবার দুর্ভোগে পড়তে চলছে যাত্রীরা।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে রবিবার দিনভর ট্রেন বাতিল থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলানগর স্টেশনের কাছে ইন্টারলকিং-এর কাজ চলবে। যে কারণে শনিবার রাত সাড়ে বারোটা থেকে রবিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত বর্ধমান থেকে বেলানগর পর্যন্ত আপ ও ডাউন লাইনে ১৬ জোড়া ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ গোটা রবিবারটা কর্ড লাইনে একটাও ট্রেন চলবে না।

এদিকে শিয়ালদহ শাখায় নৈহাটি স্টেশনের কাছে শুক্রবারই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যার জেরে এদিন সন্ধ্যে বেলাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি কাজ চালানোর মতো করা গেলেও শনিবার নৈহাটি স্টেশনে কাজ চলবে। যে কারণে শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯ টা পর্যন্ত একগুচ্ছ লোকাল বাতিল থাকছে।

আরও পড়ুন: শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal