Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

সন্ধে ৭ টা থেকে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূলের সুজাতা ও বিজেপির সায়ন্তনের

সন্ধে ৭ টা থেকে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূলের সুজাতা ও বিজেপির সায়ন্তনের

প্ররোচনামূলক মন্তব্যের প্রেক্ষিতে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূলের সুজাতা মণ্ডল ও বিজেপির সায়ন্তন বসুর। রবিবার সন্ধে ৭ টা থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সোমবার সন্ধে ৭ টা পর্যন্ত তাঁরা প্রচার করতে পারবেন না। 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে সেন্সর করেছে কমিশন।  এবার সুজাতা মণ্ডল ও সায়ন্তন বসু, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার আওতায় এলেন এই দু’জন। 

তৃণমূল সহ বিরোধী দলেরা সায়ন্তন বসুর শীতলকুচি মন্তব্যের প্রেক্ষিতে কমিশনে নালিশ জানিয়েছিল। তারপর রবিবার কমিশন ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে। তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে কমিশনে গেছিল বিজেপি। তারপর সুজাতা মণ্ডলের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করল কমিশন। 

আরও পড়ুন: এবার মেট্রোর মতন রাজ্যেও সরকারি বাসে আনা হচ্ছে স্মার্ট কার্ড

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal