বিধানসভা ভোটের আগে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, মার্চ মাসের গোড়াতে রাজ্যে এসে যাবে আধাসেনা।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ১ মার্চ বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে।
১ মার্চের মধ্যে বাংলায় আসবে ২৪০ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফার জন্য ১০ মার্চের মধ্যে আসবে আরও ২৪০ কোম্পানি।
বিষয়টি নিয়ে রাজ্যকে ইতিমধ্যে বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়েছে, কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর ভোটের আগে বাহিনী নিয়োগ কোনো নতুন ব্যাপার নয়।

Comments are closed.