Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

মধ্যবিত্ত চাকুরিজীবীর চিন্তা বাড়িয়ে কমল ইপিএফে সুদের হার, ৮.৬৫% থেকে কমে হল ৮.৫%

দেশের ৬ কোটির বেশি অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সঞ্চয়ে বড়সড় কোপ পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল

মধ্যবিত্ত চাকুরিজীবীর চিন্তা বাড়িয়ে কমল ইপিএফে সুদের হার, ৮.৬৫% থেকে কমে হল ৮.৫%

ফের মধ্যবিত্ত চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ, ইপিএফে কমল সুদের হার।

আরও পড়ুন: প্রায় ২ হাজার ঋণখেলাপীর নাম প্রকাশ করল দেশের ৪ টি ব্যাঙ্ক, ব্যাঙ্কের পাওনা ৪২ হাজার কোটি টাকা

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ঘোষণা, ৮.৬৫ থেকে ৮.৫ শতাংশ করা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর সুদের হার। নয়া সুদের হার এক ধাক্কায় ০.১৫ শতাংশ কমায় ৬ কোটি চাকুরীজীবী প্রভাবিত হবেন।
গত আর্থিক বছরে ইপিএফে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। বুধবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, তা হবে ৮.৫ শতাংশ। ইপিএফও চলতি আর্থিক বছরে ৮.৫ শতাংশ হারে ইপিএফে সুদ দেবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। অর্থাৎ, ১৫ বেসিস পয়েন্ট বা ০.১৫ শতাংশ হারে ইপিএফে সুদের হার কমাল কেন্দ্র। দেশের ৬ কোটির বেশি অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সঞ্চয়ে বড়সড় কোপ পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation