Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক, চিন্তায় জেলা পুলিশ-প্রশাসন, খতিয়ে দেখা হচ্ছে জঙ্গি যোগ

কিছুদিন আগেই পরপর বিস্ফোরণ হয়েছে বীরভূমে

বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক, চিন্তায় জেলা পুলিশ-প্রশাসন, খতিয়ে দেখা হচ্ছে জঙ্গি যোগ

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বীরভূম থেকে। মঙ্গলবার ১১ হাজার ৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ৮০ হাজার ডিটোনেটর সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বীরভূম থেকে। পুলিশ সূত্রে খবর, বীরভূম জেলার রামপুরহাটের একটি সেতুর নীচ থেকে এই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া নানুর থেকেও ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। এই বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধারে পুলিশের প্রাথমিক ধারণা, কোনও জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে এর পেছনে।
এক সপ্তাহ আগে আগেই বীরভূমের মল্লারপুর এলাকা আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। পুলিশ জানতে পারে, ওই এলাকার একটি ক্লাবেই মজুত ছিল বিস্ফোরক। এর কয়েক দিনের মধ্যে লাভপুরে এক পরিত্যক্ত আবাসনে জোরালো বিস্ফোরণ হয়। এরপর গত কয়েক দিন ধরেই জেলা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানে, প্রায় এক হাজার দেশি বোমা, আগ্নেয়াস্ত্র, প্রায় ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এর মধ্যে রামপুরহাট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের।
মূলত পাথর ভাঙার কাজে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর। আর বীরভূমে প্রচুর পাথর খাদান থাকায়, পুলিশের প্রাথমিক অনুমান, খাদানে ব্যবহারের বিস্ফোরক চোরাপথে চালানের কাজ চলছিল। তবে এই ঘটনার সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর যোগের কথাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ অফিসাররা। বীরভূম থাকা বেশ কয়েকজন জেএমবি জঙ্গির হদিশ মিলেছে সম্প্রতি। তাই উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: দশম শ্রেণির পরীক্ষার অ‍্যাডমিট কার্ড এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে না, জানাল নির্বাচন কমিশন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal