Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

চলবে লাইন মেরামতির কাজ, শনিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

চলবে লাইন মেরামতির কাজ, শনিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

শনিবার শিয়ালদহ মেইন শাখার কিছু অংশে লাইন মেরামতির কাজ চলবে। যার জন্য শনিবার থেকে রবিবার পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, শনিবার রাত ১০ টা থেকে রবিবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। আসুন এক নজরে দেখেনিন কোন কোন ট্রেন বাতিল হচ্ছে… 

আরও পড়ুন: আগেই সতর্ক করা হয়েছিল, এবার স্বাস্থ্য সাথীতে দুর্নীতির অভিযোগে প্রায় ১৫০টি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন 

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার প্রথমে শিয়ালদহ-নৈহাটি শাখায় লাইন মেরামতির কাজ হবে। যার ফলে, শনিবার রাত ১০ টা থেকে ভোর ৬ টার মধ্যে একজোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল এবং শিয়ালদহ নৈহাটি শাখার একজোড়া ট্রেন বাতিল হয়েছে। ব্যারাকপুর নৈহাটি শাখারও বেশ কয়েকটি লোকল ট্রেন বাতিল হচ্ছে। আপ এবং ডাউন মিলিয়ে দু’জোড়া লোকাল ট্রেন বাতিল হয়েছে। জানা গিয়েছে, রবিবার একটি ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে। লাইন মেরামতির কারণে নৈহাটি কল্যাণী সীমান্ত লোকাল রবিবার ভোর ৪ টে ১০ মিনিটের বদলে ৫টা ১২ মিনিটে ছাড়বে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal