Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অংশিদারের সাহায্য ও সমর্থন লাভের

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অংশিদারের সাহায্য ও সমর্থন লাভের যোগ। জীবন সাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমানের অবশান হবে। চাকরির পাশাপাশি নিজের ব্যবসা আরম্ভ করার চেষ্টা সফল হতে পারে। খুচরা বিক্রয় বা কমিশনের কাজে কাঙ্খীত আয় রোজগারের সম্ভাবনা।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে সতর্ক হতে হবে। কোন অনাকাঙ্খীত ঘটনার কারণে আপনার সম্মান ও মর্যাদা হানীর আশঙ্কা। অধিনস্ত কর্মচারীদের উপর অধিক নির্ভরশীলতা আপনাকে ভোগাতে পারে। ব্যবসা বাণিজ্যে কর্মচারীদের কাজে উৎসাহিত করুন। অণৈতিক কাজ কর্মে নিজের ও পরিবারের মানসম্মান হানির আশঙ্কা।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শৈল্পিক প্রত্যাশা পূরণের। সৃজনশীল পেশার সাথে জড়িতদের আশানুরুপ আয় রোজগারের যোগ। অভিনয়শিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে। সন্তানকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠাতে পারেন। রোমান্টিক সম্পর্কে অপ্রত্যাশিত ঝামেলা দেখা দেবে। মিডিয়াতে কাজের প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন: মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৯শে ডিসেম্বর ২০২০

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক কাজে ব্যস্ততার। গৃহ পরিবর্তন বা গৃহস্থালী কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। আত্মীয় পরিজনের সাহায্য প্রয়োজন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনায় চলতে থাকা দীর্ঘসূত্রীতা কাটতে শুরু করবে। সাংসারিক জীবনে মায়ের সাহায্য পাওয়া যাবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের জন্য গর্বিত হতে পারেন। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ। সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। গার্মেন্টসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয় রোজগারের ভালো সুযোগ আসবে। অনলাইন বেচাকেনায় লাভের আশা করতে পারেন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভ হবে। রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসায় কাঙ্খীত মুনাফার আশা রয়েছে। সাংসারিক কাজে শ্যালক শ্যালিকা বা দেবর ননদের সাহায্য পেতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় সফলতা। বহুদিনের পুরোন টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১লা মার্চ ২০২১

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ রয়েছে। সকল প্রতিবন্ধকতাকে জয় করে সফল হতে পারবেন। কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের সুযোগ আসবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার আশা। দূরারোগ্য ব্যধিকে জয় করতে সক্ষম হবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে ব্যয় বহুল থাকবে। সাংসারিক ও ব্যবসায়ীক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। প্রবাসীদেও ভিসা সংক্রান্ত জটিলতা দূর হবে। পুলিশী ছাড়পত্রর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীক কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরুপ লাভ করতে পারবেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি বলবান থাকবে। আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য লাভ। পারিবারিক বিষয়ে বড় ভাই বোনের কোনো পরামর্শ বা সাহায্যে উপকৃত হবেন। ঠিকাদারী কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। বকেয়া বেতন আদায়ের চেষ্টা সফল হতে পারে। বন্ধুদের সাথে দিনের শেষে দেখা হওয়ার সুযোগ রয়েছে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি কর্ম উন্নতির। বেসরকারী চাকুরেদের কর্মস্থলে পরিবর্তনের সুযোগ আসবে। রাজনৈতিক নেতাকর্মীদের গণসংযোগ সফল হবে। প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ ও তদবির বিষয়ে আলোচনা ফলপ্রসু হতে পারে। ব্যবসায়ীক ব্যস্ততা বাড়লেও কাঙ্খীত আয় রোজগার হবে না।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বৈদেশিক ব্যবসা বানিজ্যে আশানুরুপ লাভের সুযোগ রয়েছে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন। শিক্ষক বা গুরুজনদের সহায়তা পাওয়ার আশা রয়েছে। বিশ^ বিদ্যালয়ে ভর্তির চেষ্টায় সফল হতে পারবেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ গ্রহণের পরিকল্পণা করতে পারেন। কর্মস্থলে দেখা দেবে মতানৈক্য ও দ্বন্দ্ব। পুরোনো লেনদেন সংক্রান্ত জটিলতার কারনে পুলিশী হয়রানির আশঙ্কা। ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ না করাই ভালো। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope