টাটা ট্রাস্টের ছ’টি সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করল আয়কর দফতর। এগুলির মধ্যে রয়েছে জামশেদজি টাটা ট্রাস্ট, আরডি টাটা ট্রাস্ট, টাটা এডুকেশন ট্রাস্ট, টাটা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সার্বজনিক সেবা ট্রাস্ট, নভাজবাই রতন টাটা ট্রাস্ট। গত ৩১ অক্টোবর মুম্বইয়ের আয়কর দফতরের প্রিন্সিপাল কমিশনার ওই রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিয়েছেন।
গত মাসেই টাটা ট্রাস্ট আয়কর দফতরের কিছু সিদ্ধান্তের প্রতিবাদ করে। বাণিজ্য মহল মনে করছে, টাটা গোষ্ঠীর এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই আয়কর দফতর ওই ট্রাস্টগুলির রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিয়েছে।
টাটাদের দাবি, ২০১৫ সালেই এই ট্রাস্টগুলির রেজিস্ট্রেশন সারেন্ডর করার কথা বলেছিল। আয়কর দফতর টাটাদের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেছে, আয়কর আইনের ১১৫(টিডি) ধারা অনুযায়ী, রেজিস্ট্রেশন বাতিল হওয়া কোনও ট্রাস্টকে তাদের অ্যাকুমুলেটেড আয়ের উপর কর দিতেই হয়। কিন্তু টাটারা তা করেনি। টাটা গোষ্ঠী আয়কর দফতরের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
টাটা ট্রাস্টের ৬ সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করল আয়কর দফতর
আয়কর দফতরের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের জেরে আয়কর দফতরের এই পদক্ষেপ?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



