Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

সরলেন অমিত শাহ, বিজেপির নতুন জাতীয় সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা

সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ নাড্ডার কথা বহু আগে থেকেই ভাবা হচ্ছিল

সরলেন অমিত শাহ, বিজেপির নতুন জাতীয় সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা

প্রত্যাশিত ভাবেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগৎ প্রকাশ নাড্ডা। তিনি এতদিন দলের কার্যকরী সভাপতি ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন সভাপতি। নাড্ডা দলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই সুবাদেই গত জুলাই মাসে পোড় খাওয়া প্রবীণ নেতা নাড্ডাকে কার্যকরী সভাপতি করা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবেই, যাতে তিনি পরবর্তীকালে সভাপতি পদের দৌড়ে এগিয়ে থাকেন। সোমবার নাড্ডার নাম ঘোষণ করেন দলের সাংগঠনিক নির্বাচনের ভারপ্রাপ্ত প্রবীণ নেতা রাধামোহন সিং। এদিনই বিজেপির ৩৬ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের দলীয় ইউনিটের মধ্যে ২১ টির নির্বাচন প্রক্রিয়া শেষ হল। দলের শীর্ষ নেতা, মন্ত্রী, রাজ্য নেতাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন দলের সদর দফতরে। তাঁর বিরুদ্ধে আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি।
নাড্ডার নাম প্রস্তাব করা হয়েছিল অমিত শাহ, রাজনাথ সিংহ এবং নিতিন গড়কড়ির তরফে। তাঁরা তিনজনেই দলের প্রাক্তন সভাপতি এবং সংসদীয় বোর্ডের সদস্য।
গত লোকসভা ভোটে নাড্ডা উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারের দায়িত্ব ছিলেন। তিনি বিজেপির সংসদীয় বোর্ডের বহুদিনের সদস্য। প্রথম মোদী সরকারের মন্ত্রীও ছিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নাড্ডার সাংগঠনিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সঙ্ঘ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আজ তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে বলে দল মনে করে। নাড্ডার অভিষেকের মাধ্যমে সাড়ে পাঁচ বছরের শাহ জমানার সমাপ্তি ঘটল বিজেপিতে। মোদী-শাহ জুটির উপর ভর করেই আজ বিজেপির এত বাড়বাড়ন্ত। অমিত শাহ দ্বিতীয় মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর পূর্বসূরী বাছার কাজ শুরু হয় দলে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির পরম্পরা রক্ষা করার তাগিদ থেকে।

আরও পড়ুন: ২০১৮-১৯ আর্থিক বছরে ব্যাঙ্ক জালিয়াতি বেড়েছে ১৫ শতাংশ, মোট পরিমাণ ৭১,৫৪৩ কোটি, জানাল আরবিআইয়ের রিপোর্ট

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation