গত এক সপ্তাহ ধরে অপেক্ষার প্রহর গোনা চলছিল। আলো ও ফুলের মালায় সেজে উঠেছিল দিঘা। একে একে আসতে শুরু করেছিলেন পর্যটকরা। হোটেল, গেস্ট হাউস সব ভর্তি। বুধবার উদ্বোধন হল দিঘা জগন্নাথ মন্দিরের ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, অতিথিদের কয়েকটা গ্রুপে ভাগ করে মন্দির ঘুরিয়ে দেখানো হবে। তারপর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে আমজনতার জন্য।
বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথদেবের ছবি এবং প্রসাদ।
শুধু রাজ্যে নয়, সারা দেশের বিশিষ্টদের কাছেও তা পৌঁছবে। এই কাজের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উপস্থিত অতিথিদের সামনে মন্দিরের ইতিহাস-ভূগোল বিস্তারিত তুলে ধরেন মমতা। তিনি বলেন, মন্দিরের চূড়ায় ভগবান বিষ্ণুর অষ্টধাতুর চক্র স্থাপন করা হয়েছে। প্রবেশের জন্য চার দিকে রয়েছে চার দ্বার। রয়েছে ভোগমণ্ডপ। সিংহদ্বার বা মন্দিরের প্রবেশদ্বারের সামনে অরুণ স্তম্ভ।
উদ্বোধন হল দিঘায় জগন্নাথ মন্দিরের, রাজ্যবাসীর কাছে পৌঁছবে প্রসাদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



