Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

জিও ফাইবার গ্রাহকদের জন্য এবার বিনামূল্যে লায়ন্সগেট প্লে

জিও ফাইবার গ্রাহকদের জন্য এবার বিনামূল্যে লায়ন্সগেট প্লে

ফের জিও ফাইবার (JioFiber) ব্যবহারকারীদের জন্য বড় বিনোদনের সুযোগ দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার জিও ফাইবার ব্যবহারকারীরা লায়ন্সগেট প্লে (Lionsgate Play) র এক্সক্লুসিভ সুবিধা পাবেন। হলিউড সিনেমার লিস্ট থেকে নিজের পছন্দের ভাষায় বিনোদন নিতে পারবেন জিও ফাইবার ব্যবহারকারীরা। জিও-র তরফে জানানো হয়েছে, STARZ এর অরিজিনাল সিরিজ সহ সাড়ে সাত হাজারের বেশি-বিদেশি প্রিমিয়াম টিভি এপিসোড দেখার সুবিধা দেওয়া হচ্ছে জিও ফাইবার গ্রাহকদের। থাকছে জনপ্রিয় সব অনুষ্ঠান ও বিশ্ব বিখ্যাত সব সিনেমা দেখার সুবর্ণ সুযোগ।
JioFiber ব্যবহারকারীরা তাঁদের Jio সেট-টপ বক্সে JioTV+ অ্যাপ্লিকেশন থেকে লায়ন্সগেট প্লে অ্যাকসেস করতে পারবেন। আলাদা করে লগ-ইন বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই।
Lionsgate Play এর বিশাল কালেকশনে রয়েছে হরর, কমেডি, থ্রিলার, অ্যাকশন, ডকুমেন্টরি ফিল্মের বিশাল সম্ভার। ইংরেজি ছাড়াও, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগ, কন্নড় ও ভোজপুরি সিনেমার বিশাল তালিকা। নতুন জিও ফাইবার গ্রাহকদের কমপ্লিমেন্টারি সুযোগ দেওয়া হচ্ছে জিও ফাইবার সিলভার মাল্টি-মান্থ ও তার উপরের প্ল্যানগুলির জন্য। অন্যদিকে গোল্ড প্ল্যানে জিও ফাইবারের গ্রাহকরা আরও হাইস্পিড ডেটা ও আরও বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। ২৫০ এমবিপিএস ডেটা স্পিডে পাচ্ছেন মাসে ১,৭৫০ জিবি ডেটা। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা, সবচেয়ে কম খরচে আন্তর্জাতিক কলের সুযোগ। সেই সঙ্গে থাকছে Lionsgate Play, জি-ফাইভ (Zee5), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar), SonyLiv, Voot, AltBalaji, HoiChoi, Shemaroome, JioCinema and JioSaavn ইত্যাদি পরিষেবা।

আরও পড়ুন: রেল ইঞ্জিন তৈরির নিরিখে নজির গড়ল ভারতীয় রেল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation