Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জেএমবি জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

খাগড়াগড় কাণ্ডের অভিযুক্তদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিল ধৃত মতিন

খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জেএমবি জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সময় নাম উঠে আসা শিমুলিয়া মাদ্রাসায় প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জেএমবি’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আবদুল মতিন নামে অসমের বাসিন্দা এই জেএমবি জঙ্গিকে এসটিএফ শুক্রবার কেরল থেকে গ্রেফতার করেছে।
এসটিএফ সূত্রে খবর, আবদুল মতিনের আসল বাড়ি অসমের বরপেটা জেলায়। মালদহ কালিয়াচকের একটি মাদ্রাসায় সে পড়াশোনা করেছে। সেখানেই বাংলাদেশের জেএমবি গোষ্ঠীর কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় সে। তারপর খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত নাসিরুল্লা, ইউসুফ, সাইদুলদের সঙ্গে শিমুলিয়া মাদ্রাসায় সে প্রশিক্ষণ নেয়। খাগড়াগড় বিস্ফোরণের পরই এরাজ্য থেকে সে পালিয়ে গিয়েছিল। অবশেষে শুক্রবার এসটিএফ কেরলের মাল্লাপুরম থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণকে কেন্দ্র করে এক সময় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বর্ধমানের বাদশাহি রোডের খাগড়াগড়ে একটি বাড়ি ভাড়া করে রীতিমতো বিস্ফোরক তৈরির কারখানা গড়ে তুলেছিল বাংলাদেশের জেএমবি জঙ্গি গোষ্ঠী। আচমকা বিস্ফোরণে দুই জঙ্গির মৃত্যু হলে গোটা বিষয়টি পুলিশের নজরে আসে। কেসের তদন্তভার নেয় এনআইএ।

আরও পড়ুন: সারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চেয়ে কুণালের লেখা চিঠির জবাব দিল PMO

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal