Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

গুলিবিদ্ধ গোরক্ষপুরের চিকিৎসক কাফিল খানের ভাই, দেখুন ভিডিও।

গোরক্ষপুরের বিতর্কিত চিকিৎসক কাফিল খানের ভাই গুলিবিদ্ধ।

গুলিবিদ্ধ গোরক্ষপুরের চিকিৎসক কাফিল খানের ভাই, দেখুন ভিডিও।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় গোরক্ষপুরে গুলিবিদ্ধ হলেন, শিশুমৃত্যু কাণ্ডের পর সংবাদ শিরোণামে উঠে আসা, চিকিৎসক কাফিল খানের ভাই কাসিফ জামিল। রবিবার রাত ১১টা নাগাদ একদল দুষ্কৃতী বাইকে চড়ে এসে রাস্তার উপর তাঁকে তিনটি গুলি করে পালায় বলে অভিযোগ। গুলি লাগে তাঁর কাঁধে। কাসিফ জামিল পেশায় একজন ব্যবসায়ী। পরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে গুলি বার করা হয়। আপাতত স্থিতিশীল থাকলেও তাঁকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। যোগী আদিত্যনাথের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই ঘটনা ঘটায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।
ঘটনার পর পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন, হাসপাতাল থেকে সাসপেন্ড হওয়া চিকিৎসক কাফিল খান।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে গুলি করে খুন বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতিকে, উত্তেজনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *