শনিবার আইপিএলের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে সান রাইজার্স হায়দারাবাদের কাছে পাঁচ উইকেটে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেটে ১৩৮ রান তোলে নাইট বাহিনী। কেকেআর-এর হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিস লিন।
আরও পড়ুন: মিশন বিজেপি হঠাওঃ ১৯৯৬ এর পুণরাবৃত্তি হবে ২০১৯ সালে, বললেন কুমারস্বামী-চন্দ্রবাবু
জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে পাঁচ উইকেটে ১৩৯ রান তুলে নেয় সান রাইজার্স। সান রাইজার্সের হয়ে সর্বাধিক ৫০ রান করেন কে উইলিয়ামসন। বৃষ্টির জন্য দলের খেলোয়ারদের মনঃসংযোগে কিছুটা বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন দীনেশ কার্তিক।





Leave a Reply