রাজধানী দিল্লিতে নাশকতার আশঙ্কা। পুরো রাজধানীকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি এসেছে বেশ কিছু সংবাদ মাধ্যমে। গোটা দিল্লিতে জারি হয়েছে হাই অ্যালার্ট।
আরও পড়ুন: যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, ভারত শান্তির পক্ষে, পুতিনকে ফোন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নয়ডার কিছু সংবাদমাধ্যমের অফিসে বেনামী একটি মেল আসে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবা, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, জইশ-ই-মোহাম্মদ, হরকাত-উল-মুজাহিদিন এবং হিজবুল-মুজাহিদ্দিন-এর মতো জঙ্গি সংগঠনগুলি এই ছক কষতে পারে।
দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের আগেও ভারতে মাদক পাচারের পথে প্রচুর পরিমাণে বিস্ফোরক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছ পাক জঙ্গিরা। কিন্তু নির্বাচন এখন শেষ, তাই নতুন করে এই চিঠি ঘিরে আতঙ্ক বেড়েছ।




