Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

বৈঠকের লাইভ টেলিকাস্টে সম্মতি মুখ্যমন্ত্রীর, নবান্নে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা

নবান্ন-বৈঠক নিয়ে কাটল জট

বৈঠকের লাইভ টেলিকাস্টে সম্মতি মুখ্যমন্ত্রীর, নবান্নে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবে রাজি হয়েও বৈঠকের লাইভ কভারেজে আটকে গিয়েছিল রফাসূত্র। কিন্তু অচলাবস্থা কাটাতে মরিয়া রাজ্য আন্দোলনকারীদের সেই দাবিও মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

সোমবার সকালে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানান, আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র না পেলে নবান্ন যাওয়ার প্রশ্ন নেই। তড়িঘড়ি আমন্ত্রণপত্র পাঠায় রাজ্য স্বাস্থ্য দফতর। তাতে সাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এরপর জট পাকায় বৈঠকের লাইভ টেলিকাস্ট নিয়ে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করে জানিয়ে দেন, লাইভ কভারেজ না হলে, তাঁরা নবান্নের বৈঠকে যোগ দেবেন না। নবান্ন সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের লাইভ কভারেজের দাবিও মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের লাইভ কভারেজে সম্মতি দিয়েছেন তিনি।

এর ফলে বৈঠক নিয়ে তৈরি হওয়া সমস্ত জটিলতাই কাটানো গেল বলে মনে করা হচ্ছে। এনআরএসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিয়ে রাজ্য সরকার সমস্যা সমাধানে ইতিবাচক বার্তা দিল বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। এবার বৈঠকে সমাধানসূত্র মেলে কিনা, নজর সেদিকেই।

আরও পড়ুন: বাঁশিতেই বেঁচে থাকা, বাঁশি বাজিয়ে অর্থ উপার্জন ৬০ বছরের অন্ধ এই শিক্ষিত বৃদ্ধের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal