Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

বাকি দফাগুলোর ভোট করা হোক একদিনে, কমিশনকে আর্জি Mamata’র

বাকি দফাগুলোর ভোট করা হোক একদিনে, কমিশনকে আর্জি Mamata’র

করোনা পরিস্থিতির জেরে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানালেন (Mamata Banerjee) মমতা ব্যানার্জি। পয়লা বৈশাখে তিনি কমিশনের কাছে এই আর্জি জানিয়েছেন। 

অতিমারি পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ৮ দফায় ভোট করানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। বিপুল সংখ্যায় সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে আমি কমিশনের কাছে আর্জি জানাচ্ছি ভোটের বাকি দফাগুলোকে একসঙ্গে করে ভোট করানো হোক। এর ফলে আরও বেশি মানুষকে করোনার কবল থেকে বাঁচানো সম্ভব হবে। 

আরও পড়ুন: ১০৮ পুরসভায় নির্বিঘ্নে ভোট করতে সিনিয়র স্পেশাল অবসার্ভার নিয়োগ কমিশনের 

শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন। তার আগে বৃহস্পতিবার দিল্লির নির্বাচন সদন থেকে বৈঠক করলেন নতুন নির্বাচন কমিশনার। সূত্রের খবর, এক দিনে ৩ দফার ভোট করার মতো পরিকাঠামো সরবরাহ করতে পারবে না আধা সামরিক বাহিনী বলে কমিশনকে জানিয়ে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদনের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal