Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

মেঘালয়ে মমতা; ডিসেম্বরেই শিলং যেতে পারেন তৃণমূল নেত্রী 

মেঘালয়ে মমতা; ডিসেম্বরেই শিলং যেতে পারেন তৃণমূল নেত্রী 

নজরে মেঘলয়ে। বছর ঘুরলেই সেখানে বিধানসভা ভোট। ইতিমধ্যেই মেঘালয়ে দু’বার জনসভা করছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবার জানা যাচ্ছে, বিধানসভা ভোটের প্রচার করতে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে মেঘালয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো। শিলং-এ অভিষেক ব্যানার্জির সঙ্গেই জনসভা করবেন মমতা ব্যানার্জি। 

সম্প্রতি মেঘালয় সফর সেরে এসেছেন অভিষেক। মেঘালয় তৃণমূলের দাবি, গারো পাহাড়ে অভিষেকের জনসভায় ব্যাপক সাড়া মিলছে। আর তাতেই উৎসাহিত হয়ে বিধানসভা ভোটের মুখে মমতা ব্যানার্জিকে মেঘালয়ে আনতে চাইছে সেখানকার তৃণমূল নেতা-কর্মীরা। ঘাসফুল শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী মাসেই তৃতীয় সপ্তাহে মেঘালয় সফর করতে পারেন মমতা ব্যানার্জি। তবে দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি বলেই জানা গিয়েছে। 

এদিকে সম্প্রতি মেঘালয়ে সফরে গিয়ে বিজেপি-এনপিপি জোটকে একহাত নিয়েছেন অভিষেক। তিনি অভিযোগ করেন, মেঘালয়ে যে উন্নতি হওয়ার কথা ছিল তা হয়নি। শুধু তাই নয়, অভিষেকের আরও দাবি, এই অল্প দিনেই মেঘালয়ে তৃণমূলের সক্রিয় সদস্য সংখ্যা বেড়ে ১ লক্ষ হয়েছে। 

আরও পড়ুন: ই-ক্যাটারিং পরিষেবা আনছে রেল; এবার Whatsapp করেই মিলবে খাওয়ার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation